প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান: পর্ব-৩ (আল কুর’আন)
প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান: পর্ব-৩ (আল কুর’আন) প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান: পর্ব-৩ (আল কুর’আন) সংকলন ও গ্রন্থনা: মুহা: আবদুল্লাহ্ আল কাফী (লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়) 140. প্রশ্নঃ পবিত্র কুরআনে কতবার ‘আল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ বাক্যটি এসেছে? উত্তরঃ ৬বার। 141. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্ আয়াতে আরবী ২৯টি অক্ষরই রয়েছে? উত্তরঃ সূরা ফাতাহ এর ২৯ নং আয়াতে। 142. প্রশ্নঃ সূরা ফাতিহায় ‘মাগযূবে আলাইহিম’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে এবং ‘যাল্লীন’ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? উত্তরঃ ‘মাগযূবে আলাইহিম’ বলতে ইহুদীদেরকে এবং ‘যাল্লীন’ বলতে খৃষ্টানদেরকে বোঝানো হয়েছে। 143. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ‘মীম’ অক্ষরটি নেই? উত্তরঃ সূরা কাওছার। 144. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় ك ‘কাফ’ অক্ষরটি নেই? উত্তরঃ সূরা কুরায়শ, ফালাক ও আছর। 145. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরায় দুবার বিসমিল্লাহির রহমানির রাহীম রয়েছে? উত্তরঃ সূরা নামল। (২৭ নং সূরা) 146. প্রশ্নঃ কুরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? উত্তরঃ সূরা তাওবা। (৯নং সূরা) 147. প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট কতবার ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম ...