নিরাপরাধ বিড়াল হত্যা করার গুনাহ এবং তার কাফফারা:


প্রশ্ন: কেউ ব্যক্তি যদি কোনও বিড়াল হত্যা করে তাহলে কি তার কোন কাফফারা আছে? এ ক্ষেত্রে তার কী করণীয়?

উত্তর:

ইসলামের দৃষ্টিতে বিশেষ কয়েকটি প্রাণী ছাড়া সব ধরণের প্রাণীকে বিনা কারণে হত্যা করা হারাম।

হাদীসে বর্ণিত হয়েছে, এক মহিলা বিনা কারণে বন্দী অবস্থায় না খাইয়ে কষ্ট দিয়ে একটি বিড়ালকে মেরে ফেলার কারণে জাহান্নামী হয়েছে। যেমন আবদুল্লাহ রা. হতে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ


عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ سَجَنَتْهَا حَتَّى مَاتَتْ فَدَخَلَتْ فِيهَا النَّارَ لاَ هِيَ أَطْعَمَتْهَا وَسَقَتْهَا إِذْ حَبَسَتْهَا وَلاَ هِيَ تَرَكَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ

“একজন মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব (শাস্তি) দেয়া হয় এজন্য যে, সে বিড়ালটিকে আটকে রেখেছিল, পরিশেষে সেটি মারা গেল। যার জন্য সে জাহান্নামে গেল। যে মেয়ে লোকটি বিড়ালটিকে বেঁধে রেখেছে, নিজেও পানাহার করায়নি আর সেটিকে সে ছেড়েও দেয়নি, যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। (সহীহ মুসলিম, হা/5745,অধ্যায়ঃ সালাম (كتاب السلام)-পরিচ্ছদঃ বিড়াল হত্যা করা হারাম-হাদীস একাডেমী)


তবে কেউ যদি নিরাপরাধ কোন বিড়ালকে মেরে ফেলে তাহলে তার জন্য তাৎক্ষণিকভাবে আল্লাহর নিকট তওবা করা আবশ্যক। সেইসাথে আর কখনো যেন এমন না করে সে জন্য আল্লাহর নিকট অঙ্গীকার করবে। তাহলে আশা করা যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এতে তার জন্য আলাদা কোন কাফফারা নেই। আল্লাহু আলাম।

الله أعلم بالصواب

▬▬▬🔹♦🔹▬▬▬

উত্তর প্রদানে:

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি

দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

Comments

Popular posts from this blog

পানিতে রুকিয়া বা ঝাড়ফুঁক করে তা পান করা বা তা দ্বারা গোসল করার বিধান এবং এ সংক্রান্ত একটি ভ্রান্তি নিরসন.

প্রশ্ন: বিড়াল কেনাবেচা করা হালাল নাকি হারাম?

মনে মনে জিকির করা কি শরিয়ত সম্মত?